জ্বালানি তেল নিয়ে ডিসিদের ৯ নির্দেশনা

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৯:২২ পিএম

ছবি: সংগৃহীত

জ্বালানি তেলের অবৈধ মজুতদারি বন্ধ, প্রতিদিন ডিপোর মজুত যাচাই এবং অতিরিক্ত দামে তেল বিক্রি ঠেকাতে জেলা প্রশাসকদের জন্য ৯ দফা নির্দেশনা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

রোববার (১৫ মার্চ) জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনার লক্ষ্যে আয়োজিত এক অনলাইন মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন।

সভায় মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব এবং দেশের সব জেলা প্রশাসক অনলাইনের মাধ্যমে যুক্ত ছিলেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সভায় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, জনগণের ভোগান্তি যেন না বাড়ে সে বিষয়ে সরকার আন্তরিকভাবে কাজ করছে। জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে জেলা প্রশাসকদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

ডিসিদের জন্য প্রতিমন্ত্রীর ৯ নির্দেশনা:

১. প্রতিদিন ডিপোর দিনের শুরু ও শেষের মজুত যাচাই করে প্রতিবেদন দেওয়া।
২. ডিপো থেকে পেট্রোল পাম্পে বরাদ্দ করা জ্বালানির সরবরাহ নিশ্চিত করা।
৩. পেট্রোল পাম্প বিক্রেতা, এজেন্সি বিক্রেতা, প্যাকেটজাত বিক্রয়কেন্দ্র এবং সরাসরি ক্রেতাদের কাছে তেল সরবরাহ ও বিতরণ তদারকি করা।
৪. কোনো পেট্রোল পাম্প বন্ধ থাকলে তার সুনির্দিষ্ট কারণ খুঁজে বের করা এবং ডিপোর সঙ্গে তেল সরবরাহের হিসাব পুনরায় যাচাই করা।
৫. অবৈধভাবে জ্বালানি তেল মজুত করা বন্ধে ব্যবস্থা নেওয়া।
৬. তেলের ডিপোগুলোর নিরাপত্তা নিশ্চিত করা।
৭. জ্বালানি তেলের পাচার বন্ধে কঠোর নজরদারি রাখা।
৮. নির্ধারিত দামের বেশি দামে তেল বিক্রি যেন না হয় তা নিশ্চিত করা এবং অপরাধ হলে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া।
৯. জেলা পর্যায়ে সার্বিক নজরদারি বাড়ানো।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495