হায়াত খুবই কম, কথা কম বলে জনগনের জন্য কাজ করতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ২৩ মার্চ ২০২৬, ১০:৫৬ পিএম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, তিনি সাধারণত কথা কম বলেন এবং দেশের জন্য ও জনগণের কল্যাণে কাজ করার চেষ্টা করেন। তিনি বলেন, মানুষের জীবন খুবই সংক্ষিপ্ত, প্রতিটি মুহূর্ত দ্রুত অতীত হয়ে যাচ্ছে। তাই সময়কে সঠিকভাবে ব্যবহার করলে নিজের, পরিবারের ও দেশের জন্য ভালো কিছু করা সম্ভব।
মন্ত্রী আরও বলেন, তারা ভবিষ্যৎ পরিকল্পনা করছে যা তরুণ প্রজন্মের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণে সহায়ক হবে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ঋণগ্রস্ত কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণসুদ প্রধানমন্ত্রী বৈঠকে মওকুফ করা হয়েছে।
তিনি জানান, ইমাম, মুয়াজ্জিন, খতিব ও বিভিন্ন উপাসনালয়ের প্রধানদের জন্য বিভাগ অনুযায়ী সম্মানী ভাতা চালু করা হয়েছে।
রোববার কক্সবাজারের পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশনের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি অধ্যাপক আমিরুল মোস্তফার সভাপতিত্বে বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন।