ভোররাতে ধানমন্ডি থেকে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ১০:১৩ এএম
জাতীয় সংসদের সাবেক স্পিকার ডা. শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
সোমবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ সড়কে অবস্থিত নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে মিন্টো রোডে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
গোয়েন্দা পুলিশ সূত্র জানিয়েছে, আটকের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য কার্যালয়ে রাখা হয়েছে।
এ বিষয়ে নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, তাকে আটক করা হয়েছে, বিস্তারিত পরে জানানো হবে।
তবে কোন মামলায় বা কী অভিযোগে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।