আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই থাকছে, সংসদে বিল পাস

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০১:২৯ পিএম

ছবি: সংগৃহীত

সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল ২০২৬ বুধবার জাতীয় সংসদে পাস হয়েছে। বেলা সোয়া ১২টার দিকে বিলটি পাসের মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ অবস্থা অব্যাহত থাকবে।

এর আগে ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সব সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছিল।

ত্রয়োদশ জাতীয় সংসদে গঠিত বিশেষ কমিটি বিলটি সংসদে পাসের জন্য সুপারিশ করেছিল। বিশ্লেষকরা বলছেন, এই বিল আইন আকারে পাশ হওয়ায় আগামীতে আওয়ামী লীগের যেকোনো কার্যক্রম নিষিদ্ধ হওয়া ছাড়াও দলটির নেতাকর্মীদের বিচারের আওতায় আনা সম্ভব হবে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495