গত এক বছরে দেশে নতুন করে দরিদ্র হয়েছে ১৪ লাখ মানুষ
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ১২:১৯ এএম
২০২৫ সালে দেশে নতুন করে ১৪ লাখ মানুষ দরিদ্র হয়েছে। বিশ্বব্যাংকের প্রকাশিত ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’-এ এ তথ্য উঠে এসেছে। মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির সঙ্গে তাল মেলাতে না পারায় এবং উচ্চ মূল্যস্ফীতির কারণে নিম্ন আয়ের মানুষের ক্রয়ক্ষমতা কমে গেছে।
তিন বছরের মধ্যে দারিদ্র্য বেড়ে ২১.৪ শতাংশে দাঁড়িয়েছে। যদিও মধ্যপ্রাচ্যের সংঘাতের পূর্বাভাস অনুযায়ী ১৭ লাখ মানুষ দারিদ্র্য থেকে বেরিয়ে আসতে পারত, তা কমে ৫ লাখে দাঁড়িয়েছে।
বিশ্বব্যাংক বলছে, চলমান সংকটের কারণে ২০২৬ সালের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে ৩.৯ শতাংশে নেমে আসতে পারে। মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির তুলনায় কম হওয়ায় গরিব জনগণের বাস্তব আয় কমছে। দুর্বল রাজস্ব আহরণ, ঋণের চাপ এবং দুর্বল রপ্তানি প্রবণতাও বাংলাদেশকে চ্যালেঞ্জের সম্মুখীন করেছে।
বিশ্বব্যাংক আরও সতর্ক করেছে, মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তবে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে এবং কাঠামোগত সংস্কার চালু হলে অর্থনৈতিক পুনরুদ্ধার সম্ভব।