সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ মারা গেছেন
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ পিএম
দেশের বিশিষ্ট আইনজীবী ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ মারা গেছেন। তার মৃত্যুতে আইন অঙ্গনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।
রোববার (১২ এপ্রিল) বিকাল ৫টা ৪৫ মিনিটে রাজধানীর বাংলাদেশ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
সুপ্রিম কোর্টের আইনজীবী আকসির এম চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার রাতে অসুস্থ হয়ে পড়লে ব্যারিস্টার শফিক আহমেদকে হাসপাতালে ভর্তি করা হয়।
ব্যারিস্টার শফিক আহমেদ ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সহ-সভাপতির দায়িত্বও পালন করেন।