জুলাই সনদের প্রতিটি শব্দ আমরা বাস্তবায়ন করব: প্রধানমন্ত্রী

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০৯:৪১ পিএম

ছবি: সংগৃহীত

জুলাই সনদের প্রতিটি শব্দ, অক্ষর ও লাইন বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ এবং প্রতিটি লাইন ইনশাআল্লাহ বাস্তবায়ন করা হবে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে বাংলা নববর্ষ-১৪৩৩ উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষ এলাকায় মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জুলাই সনদ স্বাক্ষরের জন্য সংসদের দক্ষিণ প্লাজায় ড. ইউনূস যখন আহ্বান জানান, তখন সবচেয়ে আগে বিএনপি সেখানে উপস্থিত হয়।

তিনি আরও বলেন, বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করেছে। তাই যে সনদে বিএনপি স্বাক্ষর করেছে, সেই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ এবং প্রতিটি লাইন তারা বাস্তবায়ন করবে বলে অঙ্গীকার করছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495