সরকারের ‘দুই মাস পূর্তি’ উপলক্ষে সংবাদ সম্মেলন আজ
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১০:১৫ এএম
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আজ (শনিবার) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে শুক্রবার (১৭ এপ্রিল) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং প্রেস সচিব ও কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলী। এছাড়া অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রেস উইংয়ের অন্যান্য সদস্যরাও সেখানে থাকবেন।
সংবাদ সম্মেলনে সরকারের গত দুই মাসের কার্যক্রম, বিভিন্ন অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হতে পারে। পাশাপাশি সমসাময়িক নানা গুরুত্বপূর্ণ ইস্যুতেও বক্তব্য আসার সম্ভাবনা রয়েছে।
এদিকে, সংবাদ সম্মেলনে অংশ নিতে সাংবাদিকদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের ৪ নম্বর গেট দিয়ে প্রবেশের জন্য অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।