নিষেধাজ্ঞা শেষে হরমুজ প্রণালি পাড়ি দিচ্ছে ‘বাংলার জয়যাত্রা’

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১০:১৯ এএম

ছবি: সংগৃহীত

দীর্ঘ অনিশ্চয়তা ও অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে হরমুজ প্রণালি অতিক্রমের পথে যাত্রা শুরু করেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ এমভি ‘বাংলার জয়যাত্রা’। নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণার পরপরই জাহাজটি পুনরায় গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়।

শুক্রবার (১৭ এপ্রিল) রাত ৯টার দিকে পারস্য উপসাগর ত্যাগ করে জাহাজটি। পরে বাংলাদেশ সময় রাত ১১টা ৫০ মিনিটে হরমুজ প্রণালিতে প্রবেশ করে। জাহাজটিতে বর্তমানে ৩১ জন বাংলাদেশি নাবিক রয়েছেন।

বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমোডোর মাহমুদুল মালেক জানান, সবকিছু স্বাভাবিক থাকলে রাতের মধ্যেই জাহাজটি নিরাপদে প্রণালি অতিক্রম করতে সক্ষম হবে।

এদিকে জাহাজটির ক্যাপ্টেন শফিকুল ইসলাম খান বলেন, বর্তমানে কোনো ধরনের নিষেধাজ্ঞা না থাকায় তারা নির্ধারিত পথেই নিরাপদভাবে হরমুজ প্রণালির দিকে এগিয়ে যাচ্ছেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495