জ্বালানির মূল্যবৃদ্ধি করায় সরকারকে সাধুবাদ জানালো মালিক সমিতি

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১১:২৫ এএম

ছবি: সংগৃহীত

দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সরকারকে সাধুবাদ জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতি। রোববার (১৯ এপ্রিল) এক বার্তায় সংগঠনটি এ প্রতিক্রিয়া জানায়।

বার্তায় বলা হয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে দাম সমন্বয়ের পদক্ষেপটি সময়োপযোগী। এতে জ্বালানি তেল মজুত করার প্রবণতা কমবে এবং বিক্রয় ব্যবস্থায় স্বচ্ছতা বাড়বে বলে মনে করছে সমিতি।

এর আগে, বিশ্ববাজারের দামের সঙ্গে সমন্বয় করে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়েছে বলে শনিবার (১৮ এপ্রিল) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়। পরে এ সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি করা হয়।

মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিজেলের দাম লিটারপ্রতি ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। অকটেনের দাম ১২০ টাকা থেকে বেড়ে হয়েছে ১৪০ টাকা লিটার। এছাড়া পেট্রোলের দাম ১১৬ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা এবং কেরোসিনের দাম নির্ধারণ করা হয়েছে ১৩০ টাকা লিটার।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495