নারীদের রান্নার কষ্ট কমাতে এবার এলপিজি কার্ড চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১২:৫৭ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপির রাজনীতির মূল লক্ষ্য মানুষের জীবনমান উন্নয়ন ও জনগণকে ভালো রাখা। তিনি জানান, শার্শার উলাশী খালে পানি প্রবাহ ফিরলে প্রায় ৭২ হাজার মানুষ সরাসরি উপকৃত হবে।
তিনি আরও বলেন, নারীদের রান্নার কষ্ট লাঘবের জন্য এলপিজি গ্যাস কার্ড বিতরণের পরিকল্পনা নেওয়া হয়েছে, যা গৃহস্থালির জ্বালানি ব্যবস্থাকে সহজ করবে।
সোমবার (২৭ এপ্রিল) বেলা সোয়া ১২টার দিকে যশোরের ঐতিহাসিক উলাশী-যদুনাথপুর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত এলাকায় অনুষ্ঠিত হয়।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে তিনি খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।