সেনাবাহিনীকে ধাপে ধাপে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ পিএম

ছবি: সংগৃহীত

মাঠপর্যায়ে দায়িত্ব পালনরত সেনাবাহিনীকে পর্যায়ক্রমে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিদ্যমান আইন অনুযায়ী বর্তমানে সেনাবাহিনী দায়িত্ব পালন করছে, তবে পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে তাদের প্রত্যাহার করা হবে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে কোস্ট গার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, অতীতে ফ্যাসিবাদী শাসনামলে জঙ্গিবাদকে ইস্যু করে নানা সুবিধা নেওয়া হয়েছে। তবে বর্তমানে দেশে জঙ্গি তৎপরতা নেই বললেই চলে। যদিও অন্যান্য দেশের মতো কিছু বিচ্ছিন্ন চরমপন্থি গোষ্ঠীর অস্তিত্ব থাকতে পারে।

তিনি আরও বলেন, বিএনপি সরকারের সময় বেগম খালেদা জিয়ার নেতৃত্বে কোস্ট গার্ড প্রতিষ্ঠিত হয়। সময়ের পরিক্রমায় এ বাহিনী জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে। সমুদ্র ও উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের অভ্যন্তরেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে কোস্ট গার্ড।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495