৬ মাস নয় এক বছরই থাকবে ইউনূসের ‘ভিভিআইপি’ মর্যাদা

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১২:৪৪ এএম

ছবি: সংগৃহীত

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ‘ভেরি ভেরি ইমপরট্যান্ট পারসন’ (ভিভিআইপি) মর্যাদার মেয়াদ ছয় মাস কমিয়ে দেওয়া হয়েছে—বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এমন খবরকে সম্পূর্ণ ভুয়া ও অপপ্রচার বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সূত্র জানায়, গত ১০ ফেব্রুয়ারি জারি করা সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী ড. ইউনূসকে দায়িত্ব হস্তান্তরের পর এক বছরের জন্য ভিভিআইপি হিসেবে বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত বহাল রয়েছে। সেই অনুযায়ী তিনি এসএসএফ-এর কঠোর নিরাপত্তা ও প্রটোকল সুবিধা পাচ্ছেন।

প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র ইত্তেফাক ডিজিটালকে নিশ্চিত করে জানায়, ভিভিআইপি মর্যাদার মেয়াদ ছয় মাস কমানোর কোনো সিদ্ধান্ত হয়নি, এটি বিভ্রান্তিকর তথ্য।

প্রজ্ঞাপন অনুযায়ী, দায়িত্ব ছাড়ার পর এক বছরের জন্য তাকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করা হয় এবং সেই সময় থেকেই এসএসএফ তার নিরাপত্তা নিশ্চিত করছে। বর্তমানে তার বাসভবন, কর্মস্থল, দেশ-বিদেশ ভ্রমণসহ সব ক্ষেত্রেই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা কার্যকর রয়েছে।

২০২৪ সালের আগস্টে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রায় দেড় বছর দায়িত্ব পালন শেষে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ড. ইউনূস প্রধান উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়ান।

এর আগে ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর ৮ আগস্ট তাকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495