রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার প্রটোকল নিয়ে নতুন নির্দেশনা জারি

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৬, ১১:২৫ পিএম

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির বিদেশ সফর ও দেশে ফেরার ক্ষেত্রে অনুসরণীয় রাষ্ট্রাচার নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। নতুন এ সিদ্ধান্ত অনুযায়ী, রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও স্বদেশ প্রত্যাবর্তনের সময় বিমানবন্দরে উপস্থিত ব্যক্তিদের সংখ্যা কমানো হয়েছে।

গত ৪ মে এ সংক্রান্ত একটি চিঠি সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয় বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, রাষ্ট্রপতির বিদেশ সফরে যাত্রা ও দেশে ফেরার সময় বিমানবন্দরে সাতজন উচ্চপদস্থ ব্যক্তি উপস্থিত থাকবেন। তারা হলেন— মন্ত্রিসভার একজন সদস্য, কূটনৈতিক কোরের প্রধান, স্বাগতিক দেশের মিশনপ্রধান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগের সচিব, রাষ্ট্রপতির সামরিক সচিব এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার প্রধান।

এর আগে ২০১৭ সালের ১৬ মে রাষ্ট্রপতির বিদেশ সফর ও প্রত্যাবর্তন সংক্রান্ত সর্বশেষ রাষ্ট্রাচার নির্দেশনা জারি করা হয়েছিল। সে সময়কার নিয়ম অনুযায়ী, বিমানবন্দরে ১৩ জন কর্মকর্তার উপস্থিতি বাধ্যতামূলক ছিল।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495