শিগগিরই সেনাসদস্যদের ব্যারাকে ফেরার আশা সেনাপ্রধানের

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৬, ০৬:৩৫ পিএম

ছবি: সংগৃহীত

সেনাবাহিনীর সদস্যরা ধীরে ধীরে মাঠের দায়িত্ব শেষ করে ব্যারাকে ফিরে আসবেন বলে আশা প্রকাশ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বৃহস্পতিবার (২১ মে) কুমিল্লা সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর কেন্দ্রীয় ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সেনাপ্রধান বলেন, “আশা করছি কিছু সময়ের মধ্যেই আমরা সবাই ব্যারাকে ফিরে যেতে পারবো।”

তিনি আরও জানান, বর্তমানে প্রায় ১৬ থেকে ১৭ হাজার সেনাসদস্য দেশের ৬২টি জেলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত আছেন। সরকারের প্রয়োজন অনুযায়ী সেনাবাহিনী মাঠপর্যায়ে কাজ করছে, যার মধ্যে জ্বালানি ডিপোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা কার্যক্রমও অন্তর্ভুক্ত।

সেনাপ্রধান উল্লেখ করেন, ২০২৪ সালের ২০ জুলাই থেকে সেনাসদস্যরা দেশের প্রয়োজনে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করে আসছেন এবং পরিস্থিতি অনুযায়ী এই কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে সেনাবাহিনীর বিভিন্ন ফরমেশন, লজিস্টিকস এলাকা, পাঁচটি স্বতন্ত্র ব্রিগেড এবং প্যারা কমান্ডো ব্রিগেডসহ মোট ১৭টি দল অংশগ্রহণ করে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495