রামিসার বাবার কাঁধে হাত রেখে যা বললেন প্রধানমন্ত্রী

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৬, ০৭:৩৩ পিএম

ছবি: সংগৃহীত

ধর্ষণ ও হত্যার শিকার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারের পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ঘটনার দ্রুত ও সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছেন।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে মন্ত্রিসভার বৈঠক শেষে রাজধানীর পল্লবী এলাকায় রামিসার বাসায় যান প্রধানমন্ত্রী। সেখানে তিনি শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং গভীর সমবেদনা জানান।

এ সময় রামিসার বাবার কাঁধে হাত রেখে তারেক রহমান বলেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে। তিনি জানান, অভিযুক্তকে ইতোমধ্যে আটক করা হয়েছে এবং দ্রুত বিচার নিশ্চিত করতে সরকার কাজ করছে।

প্রধানমন্ত্রী বলেন, “আমিও একজন কন্যা সন্তানের বাবা। আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীও কন্যা সন্তানের বাবা। একটি মেয়েশিশুর কষ্ট আমরা অনুভব করি।”

তিনি পরিবারকে সান্ত্বনা দিয়ে বলেন, আল্লাহর রহমতে তারা এই ঘটনার বিচার দেখতে পারবেন।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমানসহ আরও অনেকে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495