রামিসা হত্যার বিচার ১ মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড: প্রধানমন্ত্রী

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৮:৫২ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যার ঘটনায় এক মাসের মধ্যে বিচার শেষ করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৩ মে) দুপুরে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন মঞ্চে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ঢাকার মিরপুরে একটি নিষ্পাপ শিশুর নির্মম মৃত্যুর ঘটনা সমাজের মানবিক মূল্যবোধে চূড়ান্ত অবক্ষয়ের প্রমাণ। এ ধরনের শিশু নির্যাতন বা নারী নির্যাতন কোনোভাবেই সহ্য করা হবে না বলে তিনি জানান।

তিনি আরও বলেন, আগামী এক মাসের মধ্যে বিচার শেষ করে দোষীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, একটি নিরাপদ ও মানবিক রাষ্ট্র গড়তে হলে আইনের শাসন প্রতিষ্ঠা জরুরি। পাশাপাশি রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন এবং দেশের ঐতিহ্যবাহী ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ পুনরুজ্জীবিত করার ওপরও তিনি গুরুত্ব দেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495