নতুন পোশাকে মাঠে নামলেন পুলিশ সদস্যরা

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ০৭:০৩ পিএম

নতুন পোশাকে পুলিশ সদস্যরা। ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশ আজ থেকে আনুষ্ঠানিকভাবে নতুন পোশাকে দায়িত্ব পালন শুরু করেছে। তবে সব সদস্যের জন্য ইউনিফর্ম প্রস্তুত না হওয়ায় আপাতত সীমিত পরিসরেই এই পরিবর্তন কার্যকর হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) ডিএমপির মিডিয়া বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, প্রথম ধাপে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং কয়েকটি বিশেষ ইউনিটের সদস্যরা নতুন পোশাক পেয়েছেন। এরপর পর্যায়ক্রমে দেশের সব পুলিশ সদস্যের কাছেই নতুন ইউনিফর্ম সরবরাহ করা হবে।

তিনি বলেন, আগের গাঢ় নীল ও সবুজ রঙের বদলে এবার লোহার রঙের পোশাক পরবেন রেঞ্জ ও মেট্রোপলিটনের পুলিশ সদস্যরা। প্রাথমিকভাবে সব মেট্রোপলিটন এলাকায় নতুন পোশাক চালু হচ্ছে, পরবর্তীতে তা অন্যান্য ইউনিটেও কার্যকর হবে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশের কাঠামোগত সংস্কারের পাশাপাশি পোশাক পরিবর্তনের দাবি ওঠে। এরপর অন্তর্বর্তীকালীন সরকার নতুন ইউনিফর্ম অনুমোদন করে।

পুলিশ সদর দপ্তর পোশাক ও লোগো পরিবর্তনের জন্য ১০ সদস্যের একটি কমিটি গঠন করে। উন্নত দেশের পুলিশ ইউনিফর্ম পর্যালোচনা করে ১৮ ধরনের পোশাক পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হয়। পরে পাঁচটি রঙের মধ্য থেকে উপদেষ্টা পরিষদের ভোটে চূড়ান্ত রঙ নির্ধারণ করা হয়। নতুন লোগোতেও পরিবর্তন এসেছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495