অগ্রণী ব্যাংকে থাকা শেখ হাসিনার লকার থেকে ৮৩২ ভরি স্বর্ণালংকার জব্দ

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১২:৪৯ এএম

শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

অগ্রণী ব্যাংকে থাকা শেখ হাসিনার দুটি লকার থেকে ৮৩২ ভরি স্বর্ণালংকার জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) যৌথ টাস্কফোর্স।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর দিলকুশায় অবস্থিত অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় থাকা লকার নম্বর ৭৫১ ও ৭৫৩ জব্দ করে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিসিআই)। কর ফাঁকির অভিযোগ খতিয়ে দেখতেই লকার জব্দ করা হয়েছিল বলে সে সময় জানিয়েছিল সংস্থাটি।

এ ছাড়া গত ১০ সেপ্টেম্বর পূবালী ব্যাংকের মতিঝিল শাখায় থাকা শেখ হাসিনার আরও একটি লকার (নম্বর ১২৮) জব্দ করে এনবিআরের সিসিআই ইউনিট।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495