১৬৬ উপজেলায় নতুন ইউএনও
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৯:৩৩ পিএম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে সরকার। জেলা প্রশাসকদের বদলির পর এবার উপজেলা স্তরে পরিবর্তন আনা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) প্রথম ধাপে দেশের ১৬৬ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় আটটি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে। এসব পদে সিনিয়র সহকারী সচিবদের নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে ন্যস্ত করা কর্মকর্তাদের তাদের নিজ অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের জন্য ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮ এর সেকশন-১৪৪ এর ক্ষমতা অর্পণ করা হলো।
নিয়োগ পাওয়া কর্মকর্তারা আগামী ৩০ নভেম্বরের মধ্যে বদলি করা কর্মস্থলে যোগদান করবেন, অন্যথায় আগামী ৩০ নভেম্বর বিকেলে বর্তমান কর্মস্থল (প্রশিক্ষণ/কর্মস্থল) থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।
বদলি করাকর্মকর্তার দপ্তর/কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম/ঠিকানা উল্লেখ করে তিনি যোগদানপত্র দাখিল করবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।