একযোগে ১৫৮ ইউএনওকে বদলি

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০১:০২ পিএম

ছবি: সংগৃহীত

দেশের ১৫৮টি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নির্বাচনের আগে মাঠ থেকে তুলে বিভিন্ন স্টেশনে বদলি করা হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। এর আগে বুধবার রাতেও ১৬৬ জনকে ইউএনও হিসেবে পদায়ন করা হয়েছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তারা আগামী ৩০ নভেম্বর ২০২৫ তার মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় একই তারিখের অপরাহ্নে তাদের বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত ধরা হবে।

যদি বদলিকৃত কর্মকর্তার নতুন দপ্তর বা কর্মস্থল ইতিমধ্যেই পরিবর্তন হয়ে থাকে, তবে তাদেরকে নতুন কর্মস্থলের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র জমা দিতে হবে।

জনস্বার্থে জারি করা এই আদেশ তৎক্ষণাৎ কার্যকর হবে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495