আবারও ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৫:১৪ পিএম

ছবি: সংগৃহীত

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টা ১৫ মিনিট ৪৭ সেকেন্ডে ৩ দশমিক ৬ মাত্রার এই কম্পন অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছে ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি)।

গতকাল গভীর রাত থেকে আজ বিকেল পর্যন্ত প্রায় ১৩ ঘণ্টার ব্যবধানে মোট তিনবার ভূমিকম্প অনুভূত হয়েছে দেশে। প্রথম কম্পনটি অনুভূত হয় বৃহস্পতিবার রাত ৩টা ২৯ মিনিটে, যার উৎপত্তিস্থল ছিল টেকনাফ থেকে ১১৮ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪।

এর এক মিনিট পর, রাত ৩টা ৩০ মিনিট ৪৯ সেকেন্ডে সিলেটে অনুভূত হয় আরেকটি মৃদু কম্পন। এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৪, যা অনেকেই টের পাননি। সর্বশেষ আজ বিকেলে ৩ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প ঢাকাসহ বিভিন্ন স্থানে কেঁপে ওঠে।

এদিকে ভূমিকম্প নিয়ে দেশে নানা গুজবও ছড়াতে শুরু করেছে। বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পের সুনির্দিষ্ট সময় আগে থেকে জানার কোনো উপায় নেই। ২০২৩ সালে তুরস্ক-সিরিয়া সীমান্তে ভয়াবহ ভূমিকম্পের পর ভারত-পাকিস্তানেও বড় কম্পনের গুজব ছড়িয়েছিল। তবে কোনো দেশেরই তা সত্যি হয়নি।

যুক্তরাষ্ট্রের বাফেলো বিশ্ববিদ্যালয়ের ভূকম্পন প্রকৌশলী প্রফেসর মাইকেল ব্রুনো ওই সময় স্পষ্টভাবে বলেন, ভূমিকম্পের সঠিক সময় বা দিন আগে থেকে জানার মতো কোনো বিজ্ঞান এখনও পৃথিবীতে নেই। ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষক প্রফেসর এগিল হোকসনও জানিয়েছেন, ভূমিকম্পের নির্দিষ্ট সময় পূর্বাভাস দেওয়া অসম্ভব।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495