মুক্তি পাচ্ছেন গণঅভ্যুত্থানের সময় আমিরাতে আটক ২৪ বাংলাদেশি

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ০৯:৫২ এএম

ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় সংহতি প্রকাশের অভিযোগে আটক হওয়া আরও ২৪ জন বাংলাদেশি নাগরিককে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল নিজের ভেরিফায়েড ফেসবুকে পোস্ট দিয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, প্রধান উপদেষ্টার নেতৃত্বে সরকারের ধারাবাহিক প্রচেষ্টার ফলেই অবশেষে বন্দী থাকা অবশিষ্ট ২৪ বাংলাদেশির মুক্তির পথ সুগম হয়েছে। এর আগে একই অভিযোগে আটক ১৮৮ জনকে গত বছরের সেপ্টেম্বরে মুক্তি দিয়েছিল আমিরাত সরকার।

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাত জাতীয় দিবস উপলক্ষে বন্দিদের বিশেষ ক্ষমায় মুক্তি দেওয়ার একটি প্রচলিত রীতি রয়েছে। এবার সেই সুযোগেই বাংলাদেশের নাগরিকদের মুক্তি নিশ্চিত হয়েছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495