তারেক রহমানের দেশে ফিরতে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই: প্রেস সচিব

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ০৭:১৫ পিএম

প্রেস সচিব শফিকুল আলম। ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনে সরকারের কোনো বিধিনিষেধ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (২৯ নভেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান তিনি।

শফিকুল আলম বলেন, “এই বিষয়ে সরকারের তরফ থেকে কোনো বিধি-নিষেধ বা আপত্তি নেই।”

তিনি আরও জানান, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি নিয়ে প্রফেসর ইউনূস গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দেশবাসীর কাছে তাঁর সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন। খালেদা জিয়া বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

খালেদা জিয়ার অবস্থা গুরুতর হওয়ায় বিএনপির অনেক নেতা মনে করছেন, মায়ের পাশে থাকার জন্য তারেক রহমানের দেশে ফেরা জরুরি। তবে কিছু মহল নিরাপত্তাজনিত কারণে উদ্বেগ প্রকাশ করছে। পরিবার সূত্রে জানা গেছে, তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান লন্ডন থেকে নিয়মিতভাবে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন। শারীরিক অবস্থার উন্নতি হলে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রস্তুতিও চলছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495