পে-স্কেল নিয়ে সরকারি কর্মচারীদের নতুন ঘোষণা

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ০৪:০৯ পিএম

ছবি: সংগৃহীত

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে রাজধানীর জাতীয় শহীদ মিনারে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) আয়োজিত এই সমাবেশ থেকে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে নতুন পে-স্কেলের গেজেট প্রকাশ এবং আগামী জানুয়ারি থেকেই বাস্তবায়ন করার দাবি জানানো হয়।

বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদের সভাপতি আবু নাসির খান বলেন, “প্রতি পাঁচ বছর পর বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কর্মচারীদের বেতন সমন্বয়ের কথা থাকলেও ২০১৫ সালের পর আর কোনো পে-স্কেল বাস্তবায়ন হয়নি। এদিকে গত দশ বছরে নিত্যপণ্যের দাম কয়েকগুণ বেড়ে কর্মচারীদের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে।”

তিনি অভিযোগ করে আরও বলেন, বিভিন্ন সংগঠনের নেতৃত্বে পে-স্কেল বাস্তবায়নের দাবি বহুদিন ধরে চললেও অর্থ উপদেষ্টার সাম্প্রতিক মন্তব্য—পরবর্তী সরকার পে-স্কেল দেবে—সরকারি কর্মচারীদের আরও ক্ষুব্ধ করেছে।

তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারকেই বৈষম্যমুক্ত নবম পে-স্কেল জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে এবং আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর করার আহ্বান জানান।

মহাসমাবেশে সভাপতিত্ব করেন মো. ওয়ারেস আলী। সমাবেশে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, জুনায়েদ আব্দুর রহিম সাকিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সরকারি কর্মচারীদের দাবির প্রতি সমর্থন জানান।

বাংলাদেশ ডাক বিভাগের কয়েক হাজার কর্মচারীসহ বিভিন্ন দপ্তরের লক্ষাধিক কর্মকর্তা-কর্মচারী মহাসমাবেশে অংশ নেন। অনুষ্ঠানে মো. বাদিউল কবির, মো. মাহমুদুল হাসান, রবিউল জোয়াদ্দার, মো. লুৎফর রহমান, আ. হান্নান, মো. বেলাল হোসেন ও খায়ের আহমেদ মজুমদার বক্তব্য দেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495