বিটিভি ও বেতারকে ডেকেছে ইসি, বুধবারই আসতে পারে তফসিল ঘোষণা

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৪:০৬ পিএম

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতির অংশ হিসেবে আগামী বুধবার (১০ ডিসেম্বর) জাতির উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) ভাষণ রেকর্ড করতে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারকে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার ইসির একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

প্রথা অনুযায়ী, যেদিন সিইসির ভাষণ রেকর্ড করা হয়, সেদিনই সাধারণত জাতীয় নির্বাচন তফসিল ঘোষণা করা হয়। বিগত সব নির্বাচনেই বিটিভি ও বেতার মাধ্যমে জাতির উদ্দেশে ভাষণ দিয়ে তফসিল ঘোষণা করে থাকে ইসি।

এছাড়া একই দিনে রাষ্ট্রপতির সঙ্গে সিইসি ও অন্যান্য নির্বাচন কমিশনারদের সৌজন্য সাক্ষাতেরও প্রচলন রয়েছে।

আগামী বুধবার দুপুর ১২টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন সিইসি এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন। ইসি সূত্রের দাবি, ওইদিনই তফসিল ঘোষণার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত করবে নির্বাচন কমিশন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495