হাজারীবাগে ছাত্রী হোস্টেল থেকে এনসিপি নেত্রীর মরদেহ উদ্ধার

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ১২:৪৭ পিএম

জান্নাতারা রুমী। ছবি: সংগৃহীত

রাজধানীর হাজারীবাগে একটি ছাত্রী হোস্টেল থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম জান্নাতারা রুমী (৩০)। তিনি এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি থানা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে জিগাতলা পুরাতন কাঁচাবাজার রোড এলাকায় অবস্থিত জান্নাতী ছাত্রী হোস্টেলের পঞ্চম তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জান্নাতারা রুমী দীর্ঘদিন ধরে ওই হোস্টেলে বসবাস করছিলেন এবং ঢাকায় অবস্থানকালে সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত ছিলেন।

নিহত রুমী নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার বাসিন্দা। তার পিতার নাম মো. জাকির হোসেন এবং মাতার নাম নুরজাহান বেগম।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা নাকি হত্যা- তা তদন্তের বিষয়। তিনি আরও বলেন, হোস্টেলের অন্যান্য বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের জন্য আইনগত প্রক্রিয়া চলমান।

ফেসবুকে তারেক রেজা উল্লেখ করেছেন, রুমী গত এক মাস ধরে সামাজিক মাধ্যমে ক্রমাগত হুমকি ও হয়রানির শিকার হচ্ছিলেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495