বিএনপির সঙ্গে জোট নয়, এককভাবে নির্বাচন করবে এলডিপি

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ১১:১২ পিএম

ছবি: সংগৃহীত

লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) বিএনপির সঙ্গে জোটে না গিয়ে আসন্ন সংসদ নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দলের চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমেদ অভিযোগ করে বলেছেন, বিএনপি এলডিপিকে অবমূল্যায়ন করেছে।

বুধবার রাজধানীর মগবাজারে এলডিপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। কর্নেল অলি আহমেদ বলেন, আসন সমঝোতার বিষয়ে বিএনপিকে ১৪ জনের একটি শর্ট লিস্ট দেওয়া হয়েছিল। তবে বিএনপি সেটিকে গুরুত্ব দেয়নি।

তিনি অভিযোগ করেন, এলডিপির নেতাকর্মীরা দুই ঘণ্টা অপেক্ষা করলেও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের সঙ্গে সাক্ষাৎ করেননি। এতে দলের নেতাকর্মীদের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে বলে জানান তিনি।

এলডিপি চেয়ারম্যান আরও বলেন, দলকে টিকিয়ে রাখার স্বার্থে বিএনপি চাইলে অন্তত শর্ট লিস্টটি বিবেচনায় নিতে পারত। তার ভাষ্য অনুযায়ী, তারা কখনোই সব প্রার্থীর জন্য আসন দাবি করেননি।

এ পরিস্থিতিতে এলডিপি এককভাবে সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে সংবাদ সম্মেলনে ঘোষণা দেন ড. কর্নেল অলি আহমেদ।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495