প্রথমবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমান

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৬:২৭ পিএম

ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো গুলশানে অবস্থিত দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত হয়েছেন।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ১টা ৪৩ মিনিটে তিনি কার্যালয়ে পৌঁছান। এ সময় বিএনপির শীর্ষস্থানীয় নেতারা তাকে স্বাগত জানান।

কার্যালয়ে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও বেগম সেলিমা রহমান।

এ ছাড়া বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস ছাত্তার এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়ালও সেখানে উপস্থিত ছিলেন।

দলীয় সূত্র জানায়, বিএনপির সাংগঠনিক ও রাজনৈতিক বিভিন্ন বিষয়ের খোঁজখবর নিতেই তারেক রহমান কার্যালয়ে আসেন। এ সময় তিনি উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495