ঢাকা-১১ আসনে নাহিদ ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, ১১:৫১ পিএম

ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব তামিম আহমেদ জানান, ঢাকা-১১ আসনে নাহিদ ইসলাম নির্বাচনে অংশ নিতে আর কোনো বাধা নেই।

এদিকে একই দিনে ঢাকা-৮ আসনে জাতীয় নাগরিক পার্টি মনোনীত ১২ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495