তারেক রহমানের সঙ্গে ইইউ প্রতিনিধি দলের বৈঠক
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ০৯:৪৮ পিএম
ছবি: সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দল বৈঠক করেছেন।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর গুলশানস্থ বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে প্রতিনিধি দল সভায় অংশ নেন।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মাহাদী আমিন উপস্থিত ছিলেন। বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচন-সম্পর্কিত বিষয়ে আলোচনা হয়।