নির্বাচনের জন্য আর্থিক সহযোগিতা চাইলেন আমজনতার তারেক

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬, ১০:৪৪ এএম

ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যয় নির্বাহের জন্য সাধারণ মানুষের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছেন আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান। বুধবার (৭ জানুয়ারি) রাতে তিনি ফেসবুক লাইভে এসে এ আবেদন জানান।

তারেক রহমান বলেন, ঢাকা–১২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার কারণে নির্বাচন সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালনার জন্য উল্লেখযোগ্য ব্যয় প্রয়োজন, যা এককভাবে বহন করা সম্ভব নয়।

তিনি জনগণকে স্মরণ করিয়ে দেন, ২০১৮ সালের কোটা আন্দোলনের পর থেকে তার রাজনৈতিক পথচলায় জনগণ তার পাশে ছিলেন। তিনি আশা প্রকাশ করেন, দেশ-বিদেশে অবস্থানরত প্রবাসী, ব্যবসায়ী ও চাকরিজীবী ভাই-বোনদের সহযোগিতায় নির্বাচনী কার্যক্রম সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে।

তিনি বলেন, “আপনাদের সহযোগিতা পেলে আমি আমার নির্বাচনী কার্যক্রম সুন্দর ও কার্যকরভাবে সম্পন্ন করতে পারব। ইনশাআল্লাহ, আপনাদের সমর্থন ও পাশে থাকার মাধ্যমে ঢাকা–১২ আসনে বিজয় অর্জন করা সম্ভব হবে।”

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495