খালেদা জিয়ার স্বপ্ন পূরণে কাজ করতে চাই: রাশেদ খান

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ১১:৩৯ পিএম

রাশেদ খান। ছবি: সংগৃহীত

ঝিনাইদহ-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রাশেদ খান বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী, আপসহীন নেত্রী এবং সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন পূরণে কাজ করতে তিনি অঙ্গীকারবদ্ধ।

রোববার (১১ জানুয়ারি) বিকেলে কালীগঞ্জ শহরের মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, ‘‘তার নির্দেশনা ও পরিকল্পনা বাস্তবায়নে আমরা একযোগে কাজ করতে চাই।’’

তিনি আরও বলেন, ‘‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ দলকে ভালোবাসবেন, ব্যক্তি নয়। তারেক রহমানের নেতৃত্বে এই এলাকার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে আমি আপনাদের সঙ্গে কাজ করতে চাই।’’

দোয়া মাহফিলে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495