ট্রাম্পকে পেছনে ফেলে বিশ্বসেরা কনটেন্ট ক্রিয়েটরদের তালিকায় তারেক রহমান

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ১২:০৫ পিএম

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিশ্বসেরা কনটেন্ট ক্রিয়েটরদের তালিকায় জায়গা করে নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জনপ্রিয়তা ও এনগেজমেন্টের দিক থেকে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও ছাড়িয়ে গেছেন বলে জানিয়েছে সামাজিক মাধ্যম বিশ্লেষণভিত্তিক ওয়েবসাইট সোশ্যাল ব্ল্যাড।

সোশ্যাল ব্ল্যাড প্রকাশিত শীর্ষ ১০০ ফেসবুক কনটেন্ট ক্রিয়েটরের তালিকায় তারেক রহমানের অবস্থান ৬৩ নম্বরে। একই তালিকায় চার ধাপ পিছিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

রোববার (১৮ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ফেসবুকে কনটেন্ট প্রকাশ ও আলোচনার মাত্রা বিবেচনায় তারেক রহমান বর্তমানে বিশ্বের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক কনটেন্ট ক্রিয়েটর হিসেবে উঠে এসেছেন।

সোশ্যাল ব্ল্যাডের তথ্যানুযায়ী, তারেক রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজে বর্তমানে মোট লাইক রয়েছে ৫৫ লাখ ৭৬ হাজার ৭৭৬টি। এ ছাড়া পেজটির টকিং অ্যাবাউট বা এনগেজমেন্ট সংখ্যা ১৬ লাখ ৪৮ হাজার ৯৭২।

এই পারফরম্যান্সের ভিত্তিতে সোশ্যাল ব্ল্যাড র‌্যাঙ্কিংয়ে তারেক রহমানের পেজটি এ++ গ্রেড অর্জন করেছে। গত ১৪ দিনে তার পেজে যুক্ত হয়েছে প্রায় ৪৮ হাজার নতুন লাইক, আর দৈনিক গড়ে লাইক বৃদ্ধির হার ৩৯ হাজারের বেশি বলে জানানো হয়েছে।

ফেসবুকে নিয়মিত কনটেন্ট প্রকাশ ও ব্যাপক আলোচনার কারণে তারেক রহমানের এই পেজটি বর্তমানে বিশ্বব্যাপী সবচেয়ে সক্রিয় ও প্রভাবশালী রাজনৈতিক ফেসবুক পেজগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে।

সোশ্যাল ব্ল্যাডের ব্যাখ্যায় বলা হয়, যেসব ব্যক্তিত্বকে ঘিরে ফেসবুকে সবচেয়ে বেশি কনটেন্ট তৈরি ও শেয়ার করা হয়, তাদেরই কনটেন্ট ক্রিয়েটর হিসেবে গণ্য করা হয়। সে হিসেবে তারেক রহমান বর্তমানে বিশ্বের শীর্ষ রাজনৈতিক নেতা ও প্রভাবশালী ব্যক্তিত্বদের তালিকায় উল্লেখযোগ্য অবস্থানে রয়েছেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495