সন্ধ্যায় সিলেট যাচ্ছেন তারেক রহমান, শুরু হচ্ছে বিএনপির নির্বাচনি কার্যক্রম

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ১১:৫৮ এএম

ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ কার্যক্রমের সূচনা হবে সিলেট থেকে।

বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় তিনি ঢাকার উদ্দেশে সিলেটের পথে রওনা দেবেন। তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী ডা. জুবাইদা রহমানও বিমানে সিলেট যাবেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে রাজধানীর বনানীর চেয়ারম্যানবাড়ি মাঠে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় তিনি নিজেই এই কর্মসূচির কথা জানান।

অনুষ্ঠানে তারেক রহমান বলেন, “বুধবার আমি সিলেট চলে যাব ইনশা আল্লাহ। সেখান থেকেই অফিসিয়ালি আমাদের নির্বাচনি প্রচারণার কাজ শুরু করব।”

তিনি আরও জানান, প্রচারণায় ব্যবহৃত গাড়িগুলো সকালেই সিলেটের উদ্দেশ্যে পাঠানো হবে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495