নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভায় পচা ডিম নিক্ষেপ
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ০১:৫৪ এএম
ছবি: সংগৃহীত
ঢাকা-৮ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভায় পচা ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। ঘটনাটি বৃহস্পতিবার রাতে সংঘটিত হয়।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, সভাস্থলে ওপর থেকে একাধিক ডিম নিক্ষেপ করা হয়েছে। এ সময় উপস্থিত নেতাকর্মীরা “বাধা আসবে যেখানে, লড়াই হবে সেখানে” স্লোগান দেন।
এই পরিস্থিতিতে নাসীরুদ্দীন পাটওয়ারী সভায় থাকা নেতাকর্মীদের ধৈর্য ও শান্ত থাকার আহ্বান জানান।