একদিকে ফ্যামিলি কার্ডের কথা বলছে, অপরদিকে মা-বোনদের গায়ে হাত দিচ্ছে: জামায়াত আমির

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ১২:৩১ পিএম

ছবি: সংগৃহীত

একটি রাজনৈতিক দল একদিকে ফ্যামিলি কার্ডের কথা বলছে, অন্যদিকে মা-বোনদের গায়ে হাত দিচ্ছে—এমন অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ওই দল ক্ষমতায় এলে নারী সমাজের নিরাপত্তা বিঘ্নিত হবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে যশোরের ঈদগাহ ময়দানে আয়োজিত নির্বাচনি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান বলেন, আল্লাহ জনগণের উসিলায় বিজয় দিলে যশোরকে সিটি করপোরেশন করা হবে। যার যতটুকু পাওনা, ততটুকুই দেওয়া হবে। রাজনীতি হবে জনগণের রাজনীতি, কোনো দলীয় বা পারিবারিক রাজনীতি নয় বলেও মন্তব্য করেন তিনি।

গণভোটের বিরোধিতার সমালোচনা করে তিনি বলেন, দেশের ১৮ কোটি মানুষ গণভোটের পক্ষে। জনগণ পুরোনো ব্যবস্থায় ফিরতে চায় না। ‘হ্যাঁ’ ভোট বিজয়ী না হলে সরকার গঠন করেও লাভ হবে না বলেও মন্তব্য করেন তিনি।

জামায়াত আমির বলেন, মা-বোনদের ইজ্জত ও অধিকারের ওপর আঘাত বরদাশত করা হবে না। কোথাও নারী নির্যাতনের ঘটনা ঘটলে সেখানেই প্রতিরোধ গড়ে তোলার নির্দেশনা দেন তিনি।

এ সময় তিনি যশোরের প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনে কোনো দলের পক্ষে নয়, বরং জনগণের পক্ষে অবস্থান নিতে হবে। জুলাই শহীদদের সম্মান দেখাতে সবাইকে দলীয় প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান জামায়াত আমির।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495