নির্বাচনের আগে কখনও নিশ্চিত করে বলতে পারিনি জয়লাভ করবো: মির্জা আব্বাস

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৯ পিএম

মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের মনোনীত প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, দীর্ঘ ১৯৭৭ সাল থেকে এ এলাকায় নির্বাচনে অংশ নেওয়া সত্ত্বেও কখনও নিশ্চিতভাবে জয়ী হওয়ার বিষয়ে বলা যায়নি।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাজারবাগ সেন্ট্রাল পুলিশ হাসপাতাল মসজিদে নামাজের পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, একজন অভিজ্ঞ রাজনীতিক হলেও এখনও বলতে পারছি না আমি নিশ্চিত জয়ী হব। তিনি প্রশ্ন তুলেছেন, যারা কখনও নির্বাচনে অংশগ্রহণ করেননি, জনসম্পৃক্ততা নেই, নিজের এলাকায় পরিচিত নয়, উন্নয়ন কর্মকাণ্ডে জড়িত হয়নি, তারা কি করে নিশ্চিত জিতবে বলে দাবি করে।

মির্জা আব্বাস আরও বলেন, “যারা কখনও জয়ী হওয়ার কথা নয়, তারা নিজেকে ইতিমধ্যে জিতে গেছে দাবি করছে। এতে আমি সন্দিহান; তারা কি নির্বাচনে কারচুপি করবে বা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করবে।”

জামায়াত আমিরের নারীদের নিয়ে সম্প্রতি দেওয়া বিতর্কিত মন্তব্যের প্রসঙ্গেও সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এর আগেও তিনি বেফাঁস মন্তব্য করেছেন। আব্বাস জানান, জামায়াতের সিনিয়র নেতারা অন্য দল থেকে এসে এমন মন্তব্য করে থাকেন, যাতে জনগণ বুঝতে পারে তারা জামায়াতের অংশ।

এছাড়া তিনি বলেন, “তাদের দাবি যে আইডি হ্যাক হয়েছে, এত দ্রুত সময়ের মধ্যে আইডি ফেরত পাওয়া যায় – আমি তা জানতাম না।”

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495