রওশনপন্থি জাতীয় পার্টির মহাসচিব মামুনুর রশীদ গ্রেফতার

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৫ পিএম

ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির রওশনপন্থি অংশের মহাসচিব কাজী মামুনুর রশীদকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার রাতে রাজধানীর হোটেল ওয়েস্টিনের সামনে থেকে তাকে আটক করা হয়।

সোমবার সকালে ডিবির যুগ্ম কমিশনার (প্রশাসন) মোহাম্মদ নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ডিবি কার্যালয় থেকে তাকে আদালতে প্রেরণ করা হবে।

জানা যায়, এর আগে ৪ নভেম্বর ধর্ষণ মামলায় কাজী মামুনুর রশীদকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছিল। পরে তিনি আদালত থেকে জামিনে মুক্ত হন। এছাড়া তার বিরুদ্ধে জুলাই আন্দোলনে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495