মুফতি আমির হামজার ভেরিফায়েড ফেসবুক পেজ বন্ধ করে দিলো মেটা

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪০ পিএম

ছবি: সংগৃহীত

কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ও ইসলামিক বক্তা মুফতি আমির হামজার ভেরিফায়েড ফেসবুক পেজ মেটা কর্তৃপক্ষ সাময়িকভাবে বন্ধ করেছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে জামায়াতের কুষ্টিয়া শহর শাখার আমির এনামুল হক এ তথ্য নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পেজটি কয়েক দিন ধরে একটি সংগঠিত অপশক্তির পরিকল্পিত ভুয়া কপিরাইট স্ট্রাইক এবং সাইবার আক্রমণের শিকার হয়। তবে এটি কোনো নীতিমালা লঙ্ঘনের কারণে নয়।

এনামুল হক বলেন, “মানুষের ভালোবাসা ও সমর্থনকে ঈর্ষান্বিত হয়ে এই ন্যাক্কারজনক কাজটি করা হয়েছে। তবে ফেসবুক পেজ বন্ধ হলেও মানুষের হৃদয় থেকে মুফতি আমির হামজাকে সরানো যাবে না।” তিনি জানান, ইতোমধ্যেই মেটার সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং প্রয়োজনীয় প্রমাণাদি উপস্থাপন করা হচ্ছে।

তিনি সমর্থকদের উদ্দেশ্যে বলেন, “ভুয়া আইডি, গুজব ও বিভ্রান্তিকর প্রচারণায় বিভ্রান্ত না হয়ে ধৈর্য ও সচেতনতা বজায় রাখুন। ইনশাআল্লাহ, সত্যের বিজয় হবেই।”

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495