ভোটাররা ১২ ফেব্রুয়ারি মিথ্যাচার ও অনাচারের জবাব দেবে: মির্জা আব্বাস

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৫ পিএম

ছবি: সংগৃহীত

ঢাকা-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে ভোটাররা মিথ্যাচার ও অনাচারের জবাব দেবেন। তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ সকলকে সততার সঙ্গে কাজ করার আহবান জানান।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর পশ্চিম শান্তিবাগ জামে মসজিদে জুমার নামাজ শেষে গণসংযোগকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা আব্বাস বলেন, “আমি বিশ্বাস করি জনগণ সচেতন। তারা ভালোভাবে বুঝে কাকে দিয়ে এলাকার কাজে লাগবে। আমি জয়ী হই বা না হই, এলাকাবাসীর সঙ্গে আছি। আমি এলাকার সন্তান; আমার বাবা-মা সহ পরিবারও এখানেই।”

তিনি আরও বলেন, “রাজনীতি করতে গিয়ে আমি নানা চ্যালেঞ্জ মোকাবিলা করেছি এবং শত বিপদেও মানুষের পাশে থেকেছি। আমার দ্বারা কারও ক্ষতি হয়নি; বরং যারা সমস্যায় পড়েছে, তারা সহায়তা পেয়েছে।”

মির্জা আব্বাস নির্বাচনের কলুষতা প্রতিরোধে ভোটারদের সচেতন থাকার আহবান জানিয়ে বলেন, “আমি কারও চরিত্রহানি করি না। অপরের বিরুদ্ধে নোংরামি না করে অতীতে কি করেছেন এবং আগামীতে কি করবেন তা জনগণের কাছে তুলে ধরুন। নির্বাচনকে উৎসবমুখর এবং সুষ্ঠু রাখুন।”

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495