জামায়াত ক্ষমতায় গেলে সাঈদী হত্যার বিচার করা হবে: শফিকুর রহমান

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৬ পিএম

ছবি: সংগৃহীত

পিরোজপুর শহরের জেলা স্কুল মাঠে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) জেলা জামায়াতে ইসলামীর আয়োজিত নির্বাচনী জনসভায় ডা. শফিকুর রহমান বলেছেন, “আপনাদের প্রিয় নেতা দেলাওয়ার হোসেন সাঈদীসহ জুলাই আন্দোলনের শহিদদের বিচার নিশ্চিত করতে জামায়াতে ইসলামিকের পক্ষে ভোট দিন। আগামী ১২ তারিখের নির্বাচন হবে নতুন বাংলাদেশ নির্মাণের নির্বাচন।”

তিনি বলেন, যারা জনগণের সরকার চায় না এবং দেশকে গোলাম বানিয়ে রাখতে চায়, তারা এক্স-অ্যাকাউন্ট হ্যাকের মাধ্যমে মিথ্যাচার করছে।

যুব প্রজন্মকে উদ্দেশ্য করে শফিকুর রহমান বলেন, “জুলাই আন্দোলনে ছাত্র ও যুবকরা বেকার ভাতা চায়নি, তারা কাজের অধিকার চেয়েছিল। আমরা তাদের সঠিক শিক্ষা ও পর্যাপ্ত প্রশিক্ষণ দিয়ে পেশাগতভাবে দক্ষ করে তুলব এবং যোগ্য সম্মানজনক চাকরি দেব।”

নারীদের বিষয়ে তিনি বলেন, “মায়ের মর্যাদা অক্ষুন্ন রাখতে হবে। ঘর থেকে শুরু করে কর্মস্থল সব জায়গায় নারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে। বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান বা উপজাতি কোনো ভেদাভেদ থাকবে না; সকল নাগরিক সমান অধিকার ভোগ করবে।”

নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তোফাজ্জল হোসেন ফরিদ, কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, লেবার পার্টি চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান, পিরোজপুর ১ আসনের জামায়াত প্রার্থী মাসুদ সাঈদী, ২ আসনের শামীম সাঈদী ও ৩ আসনের এনসিপি প্রার্থী ডা. শামীম হামিদীসহ ১১ দলীয় ঐক্যজোটের নেতারা।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495