ওসমান হাদির কবর জিয়ারত ও শাহবাগে গণসংযোগ করে প্রচারণা শেষ করলেন পাটওয়ারী

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৮ এএম

ছবি: সংগৃহীত

নির্বাচন আচরণবিধি অনুসরণ করে শাহবাগ এলাকায় গণসংযোগের মাধ্যমে প্রচারণা শেষ করেছেন ঢাকা-৮ আসনে ১১ দলীয় ঐক্য জোটের মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ফজরের নামাজ আদায় করেন তিনি। এরপর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর কবর জিয়ারত করেন পাটওয়ারী।

এ সময় তিনি বলেন, “আমরা একে অপরের সহযোগী। আমরা কারো বিপক্ষে নই। ইনসাফের পক্ষে সবাইকে একসঙ্গে নিয়ে ঢাকা-৮ আসনে কাজ করতে চাই।”

জামায়াতের সঙ্গে জোট প্রসঙ্গে তিনি বলেন, জামায়াতের সঙ্গে জোট করায় শাপলা প্রতীকের ভোট আলাদা করে কমবে না। বরং তাদের কাছ থেকে অনেক সহযোগিতা পাওয়া গেছে। তার ভাষ্য অনুযায়ী, চাঁদাবাজি ও সন্ত্রাসের সঙ্গে জড়িত নয় বলেই জামায়াতের সঙ্গে জোট গঠন করা হয়েছে।

প্রচারণার শেষ দিনে শাহবাগ এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে গণসংযোগ করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় ভোটারদের কাছে তিনি ঐক্যবদ্ধভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495