জামায়াত আমিরের ১৩টি নির্বাচনী বুথ ভাঙচুরের অভিযোগ

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৩ পিএম

ছবি: সংগৃহীত

ঢাকা-১৫ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের ১৩টি নির্বাচনী বুথ ভাঙচুরের অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ তুলে ধরেন।

পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, তার নির্বাচনী আসনে দাঁড়িপাল্লা প্রতীকের ১৩টি বুথ ভাঙচুর করা হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। তার ভাষ্য, যারা সন্ত্রাস ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে তাদের থামিয়ে দিতে চায়, তারা ভুল করছে। তিনি বলেন, “এ জাতি জুলাই পেরিয়ে এসেছে।”

তিনি আরও বলেন, পেশীশক্তির রাজনীতি শেষ হয়ে গেছে এবং জনগণকে আর দমিয়ে রাখা যাবে না। যারা দেশের নীতিনির্ধারণ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনায় ব্যর্থ, তারাই সহিংসতার পথ বেছে নিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

জামায়াত আমির বলেন, ভয়-ভীতির রাজনীতি আর চলবে না। সাধারণ মানুষের মাঝে দাঁড়িপাল্লা প্রতীক যে সমর্থন পেয়েছে, তার প্রতিফলন আগামীকালের ভোটে দেখা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495