মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রে ৭ ভোটে জিতলেন পাটওয়ারী
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০০ পিএম
রাজধানীর ঢাকা-৮ নির্বাচনী এলাকার শাহজাহানপুরে অবস্থিত মির্জা আব্বাস মহিলা কলেজ (মহিলা ভোটার কেন্দ্র-২) কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।
প্রাপ্ত ফলাফলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মো. নাসীরুদ্দীন পাটওয়ারী শাপলা কলি প্রতীকে ৫২৩ ভোট পেয়ে ওই কেন্দ্রে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫১৬ ভোট। ফলে মাত্র ৭ ভোটের ব্যবধানে জয়-পরাজয় নির্ধারিত হয়েছে।
কেন্দ্রটির অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী কেফায়েত উল্লাহ (হাতপাখা) পেয়েছেন ১১ ভোট। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ত্রিদ্বীপ কুমার সাহা (কাস্তে) এবং গণ-অধিকার পরিষদের প্রার্থী মেঘনা আলম (ট্রাক) উভয়েই পেয়েছেন ৭টি করে ভোট।
এছাড়া বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী এস এম সরওয়ার (মোমবাতি) এবং জাতীয় পার্টি (জেপি) প্রার্থী মো. জুবের আলম খান (লাঙ্গল) প্রত্যেকে ৫টি করে ভোট পেয়েছেন।
নারী ভোটারদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে কেন্দ্রটিতে ভোটগ্রহণ সম্পন্ন হয়। গণনা শেষে কেন্দ্রটির দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা ফলাফল নিশ্চিত করেছেন।