ব্রাহ্মণবাড়িয়া-২ এ এক কেন্দ্রে এগিয়ে জুনায়েদ হাবিব

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৭ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-2 (সরাইল–আশুগঞ্জ) আসনের একটি কেন্দ্রের ফলাফলে পিছিয়ে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। প্রাপ্ত ফল অনুযায়ী, তার চেয়ে ১২৯ ভোট বেশি পেয়ে এগিয়ে আছেন বিএনপি জোটের মনোনীত প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব।

উপজেলার উচালিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগণনা শেষে এ তথ্য জানা যায়। ঘোষিত ফলাফলে ‘খেজুর গাছ’ প্রতীকের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব পেয়েছেন ৯৩০ ভোট। অন্যদিকে ‘হাঁস’ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা পেয়েছেন ৮০১ ভোট।

সকাল থেকেই কেন্দ্রটিতে ভোটারদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে নারী ভোটারদের দীর্ঘ লাইন ছিল চোখে পড়ার মতো। নির্বাচন সংশ্লিষ্টরা জানান, শান্তিপূর্ণ পরিবেশেই ভোটগ্রহণ ও গণনা সম্পন্ন হয়েছে।

এই আসনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাওলানা জুনায়েদ আল হাবিব। অন্যদিকে আলোচিত প্রার্থী হিসেবে স্বতন্ত্রভাবে লড়ছেন সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা।

পুরো নির্বাচনী এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা বজায় রয়েছে। এখন বাকি কেন্দ্রগুলোর ফলাফলের অপেক্ষায় রয়েছেন সাধারণ ভোটার ও প্রার্থীদের সমর্থকরা।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495