রেকর্ড জয়ের পর বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৫ পিএম

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রেকর্ড সংখ্যক আসনে জয়লাভের পর আজ সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল-এর বলরুমে এই নির্বাচনোত্তর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনের ফলাফল, সরকার গঠনের প্রস্তুতি, সম্ভাব্য জোট রাজনীতি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন বিএনপি চেয়ারম্যান।

নির্বাচনের ফলাফল ঘোষণার পর শুক্রবার গভীর রাত পর্যন্ত রাজধানীর গুলশানে নিজ কার্যালয়ে অবস্থান করেন তারেক রহমান। এ সময় দলের শীর্ষ নেতারা তার সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।

গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারা দেশে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কার বিষয়ক জাতীয় গণভোট। পরদিন শুক্রবার দুপুরে নির্বাচন কমিশন ২৯৭ আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করে এবং রাতে গেজেট প্রকাশ করা হয়।

নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, সংসদ নির্বাচনে বিএনপি জোট ২১২টি আসনে জয় পেয়েছে। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী-নেতৃত্বাধীন জোট পেয়েছে ৭৭টি আসন। স্বতন্ত্র ও অন্যান্য প্রার্থীরা বাকি আসনগুলোতে বিজয়ী হয়েছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সংবাদ সম্মেলন থেকে নতুন সরকার গঠন ও ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল সম্পর্কে গুরুত্বপূর্ণ বার্তা আসতে পারে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495