ভবিষ্যতের শিক্ষাব্যবস্থা নিয়ে নিজের পরিকল্পনা জানালেন এহছানুল হক মিলন

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৩ পিএম

ছবি: সংগৃহীত

চাঁদপুর-১ (কচুয়া) আসনের সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও ধানের শীষ প্রতীকে বিজয়ী এহছানুল হক মিলন ভবিষ্যতের শিক্ষাব্যবস্থা নিয়ে নিজের পরিকল্পনা প্রকাশ করেছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ পরিকল্পনার কথা জানান।

ড. মিলনের প্রস্তাবিত পরিকল্পনায় প্রযুক্তিনির্ভর পাঠদান, স্মার্ট ক্লাসরুম, অনলাইন লার্নিং এবং স্কিল-বেইজড ট্রেনিংকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তার লক্ষ্য, দেশের বিপুল জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করা, যাতে তারা দেশীয় ও বৈশ্বিক কর্মক্ষেত্রে সমানভাবে প্রতিযোগিতা করতে পারে।

তিনি মনে করেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক ও দক্ষতাভিত্তিক শিক্ষাব্যবস্থাই বাংলাদেশকে এগিয়ে নেবে।

উল্লেখ্য, ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হন ড. মিলন। পরবর্তীতে চারদলীয় জোট সরকারের আমলে তিনি শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

তার দায়িত্বকালে শিক্ষাব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে নকলবিরোধী কঠোর অভিযান পরিচালিত হয়। ফলে পরীক্ষায় নকলের হার উল্লেখযোগ্যভাবে কমে আসে। পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামো উন্নয়নেও তিনি ভূমিকা রাখেন বলে সংশ্লিষ্টরা উল্লেখ করেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495