আবারও আওয়ামী লীগ আমলের মতো তাণ্ডব দেখতে পাচ্ছি: আসিফ মাহমুদ

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৮ পিএম

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আওয়ামী লীগের ভোট চুরির নির্বাচনের সময় যেমন তাণ্ডব দেখা যেত, ঠিক তেমনই বর্তমানে সেই পরিস্থিতি দেখা যাচ্ছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

আসিফ মাহমুদ বলেন, “সারা দেশে ভিন্নমতের ওপরে হামলার ঘটনা ঘটছে, কিন্তু আমরা দেখছি বিএনপি চুপচাপ রয়েছে এবং দলটির শীর্ষ নেতারা তা উপভোগ করছেন। এ অবস্থা চলতে থাকলে ২০২৪ সালের মতো পরিণতি হবে। জনগণ ও প্রশাসনকে আহ্বান জানাই, এই সন্ত্রাসীদের থামাতে এবং ব্যবস্থা গ্রহণ করতে।”

তিনি আরও বলেন, জুলাইয়ের অভ্যুত্থানের পর মাত্র ৪-৫ ঘণ্টার মধ্যে বৈষম্যবিরোধী নেতাকর্মীদেরকে পুলিশি হস্তক্ষেপের মাধ্যমে নিয়ন্ত্রণে রাখতে বলা হয়েছিল। “আমরা স্পষ্টভাবে জানিয়েছিলাম, নিজ উদ্যোগে কারও বাড়িতে হামলা করবেন না এবং পুলিশকে দায়িত্ব দিন। তখন রাজনৈতিক দলগুলোও নিরাপত্তা নিশ্চিত করার কাজ করেছে।”

ঢাকা-৮ আসনের বিষয়ে তিনি জানান, পুনর্গণনার প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং অনিয়মের প্রমাণ হিসেবে ভয়েস ও কল রেকর্ড সরবরাহ করা হয়েছে। “নির্বাচন কমিশনের কাছে আমরা পুনর্গণনার আবেদন করব, যাতে সুষ্ঠু প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন পুনঃমূল্যায়ন করা হয়।”

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495