আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা শিগগিরই প্রত্যাহারের সম্ভাবনা নেই: আইন উপদেষ্টা আসিফ নজরুল
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ০৩:৩৫ পিএম
অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, আওয়ামী লীগের কার্যক্রমের ওপর দেওয়া নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই। বুধবার (১ অক্টোবর) দুপুরে বরিশালের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
আসিফ নজরুল বলেন, “কোনো দলের কার্যক্রম নিষিদ্ধ হলে তা স্থায়ী নাকি অস্থায়ী হবে—এ নিয়ে প্রশ্ন উঠতে পারে। তবে বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগের ওপর দেওয়া নিষেধাজ্ঞা শিগগিরই উঠিয়ে নেওয়া হবে, এমন কোনো সম্ভাবনা আমি দেখছি না।”
এসময় তিনি আরও উল্লেখ করেন, প্রধান উপদেষ্টার দেওয়া এক বিদেশি গণমাধ্যমের সাক্ষাৎকার অনুযায়ী, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। পাশাপাশি পাহাড়ি অঞ্চলের পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “পাহাড়কে যারা অশান্ত করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে।”